ভালুকায় দৈনিক জনবাণী’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ভালুকা প্রেসক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ভালুকা উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার ভালুকা প্রতিনিধি মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার ভালুকা উপজেলা প্রতিনিধি জহুরুল ইসলাম জুয়েল, কালের কণ্ঠ প্রতিনিধি মোখলেছুর রহমান মনির, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কামরুজ্জামান মানিক, মানবজমিন প্রতিনিধি মো. মনির খান, এটিএন বাংলা ও স্বদেশ প্রতিদিন প্রতিনিধি আনোয়ার হোসেন তরফদার, ময়মনসিংহ প্রতিদিন প্রতিনিধি মমিনুল ইসলাম মোল্লা, দৈনিক বাংলা প্রতিনিধি হাবিবুর রহমান শান্ত, বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি রোমান আহমেদ নকিব, সকালের সময় প্রতিনিধি এম এ সবুর, কামরুল হাসান, ভালুকা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মোবাশ্বারুল ইসলাম সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা দৈনিক জনবাণী পত্রিকার দীর্ঘ ৩৫ বছরের পথচলার প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































